চট্টগ্রাম ব্যুরো: ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত আনসার সদস্যদের দেখতে ও আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে শুক্রবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যান জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি আহত আনসার সদস্যদের চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। জেলা প্রশাসক নিহত ও আহত আনসার সদস্যদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রিপোর্টার্স২৪/এসসি