| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেরে যাওয়া জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২২:০৩:২৭:অপরাহ্ন  |  ৭২৩২১১ বার পঠিত
হেরে যাওয়া জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসনের পরাজিত প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন–এর সঙ্গে। দুই নেতার এ সাক্ষাৎকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামে মাওলানা সরোয়ার হোসাইনের বাসভবনে যান নবনির্বাচিত এই সংসদ সদস্য। সেখানে তারা কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে একে অপরকে মিষ্টিমুখ করান।

বিজয়ের পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ ভবিষ্যতে ফরিদপুর-৪ আসনে সহনশীল ও সমঝোতাপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাটসহ স্থানীয় নেতারা।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি রাজনৈতিক শিষ্টাচারের চর্চার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪