| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা পরবর্তী ফরিদপুর-৪ আসনে প্রথম বিজয় বিএনপির প্রার্থীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ২১:৩২:৪০:অপরাহ্ন  |  ৭১৪৩৫৭ বার পঠিত
স্বাধীনতা পরবর্তী ফরিদপুর-৪ আসনে প্রথম বিজয় বিএনপির প্রার্থীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে  ফরিদপুর -৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিএনপির একমাত্র প্রার্থী যিনি ধানের শীষ নিয়ে বিজয় লাভ করেন। তার আগে যারা নির্বাচন করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর সামনে ভোটের মাঠে টিকতে পারেননি বলে বিএনপির ধানের শীষ প্রার্থী বিজয়ের স্বাদ গ্রহণ করার ইতিহাস সৃষ্টি করতে পারেননি।

বেসরকারি ফলাফল ঘোষণায় ভাঙ্গা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত ফলাফল সংগ্রহ ও পরিবেশন হল রুম থেকে রাত বারটার দিকে চুড়ান্ত ঘোষনায় বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বিজয় ঘোষণা করেন। 

তিনটি উপজেলায় শহিদুল ইসলাম খান বাবুলের প্রাপ্ত ভোটের মধ্যে ভাঙ্গা উপজেলায় ৬০ হাজার ৭৭৫ ভোট, সদরপুর উপজেলায় ৪৮ হাজার ২০২ ভোট এবং চর ভদ্রাসন উপজেলায় ১৭ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ভাঙ্গা উপজেলায় ৪৪ হাজার ৪৯৪ ভোট, সদরপুর উপজেলায় ২২ হাজার ১৫৪ ভোট ও চর ভদ্রাসন উপজেলায় ৬ হাজার ৯৭৫ ভোট। শহিদুল ইসলাম খান বাবুল বেসরকারি ফলাফল অনুযায়ী ৫১ হাজার বেশী ভোট পেয়ে তিনি বিজয় অর্জন করেছেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জানিয়েছেন, ইনশাআল্লাহ বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বিজয়ের মধ্যে দিয়ে ফরিদপুর -৪ আসনের ইতিহাস সৃষ্টি করেছেন। এবিজয় গণতন্ত্রের বিজয় উল্লেখ করে তিনি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪