কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম-১:
১৮,০৬৫ ভোটে আনোয়ারুল ইসলামের জয়। কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৮ হাজার ৬৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোট কেন্দ্র: ২৩১ (সবগুলোর গণনা সম্পন্ন)
আনোয়ারুল ইসলাম (জামায়াত) ১,৪১,০৯০ ভোট ও সাইফুর রহমান রানা (বিএনপি) - ১,২৩,০২৫ ভোট
কুড়িগ্রাম-২:
৯১২১ ভোটে এগিয়ে ড. আতিক মুজাহিদ। কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ৯ হাজার ১ শত ২১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোট কেন্দ্র: ২০৫, ড. আতিক মুজাহিদ (এনসিপি) -১,৮০,৫২৬ ভোট ও সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি) -১,৭১,৪০৫ ভোট।
কুড়িগ্রাম-৩:
২৮,৫৭৮ ভোটে সালেহীর বিজয় কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৮ হাজার ৫ শত৭৮ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোট কেন্দ্র: ১৪০,। ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী (জামায়াত) - ১,০৭৯৩০ ভোট আর তাসভীরুল ইসলাম (বিএনপি) -৭৯,৩৫২ ভোট।
কুড়িগ্রাম-৪:
২৩,৭৮৭ ভোট বেশি পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৩ হাজার ৭৮৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মোট কেন্দ্র: ১৩০, মোস্তাফিজুর রহমান মোস্তাক (জামায়াত) - ১,০৮,২১০ ভোট আর
আজিজুর রহমান (বিএনপি) - ৮৪,৪২৩ ভোট। চারটি আসনেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/মিতু