| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে চারটির মধ্যে তিনটিতে জামায়াতের নিরঙ্কুশ বিজয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৯:২৫:৩৩:অপরাহ্ন  |  ৭১৪৮৬৬ বার পঠিত
বাগেরহাটে চারটির মধ্যে তিনটিতে জামায়াতের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট  প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে জামায়াত তিনটিতে এবং বিএনপি একটি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র কপিল কৃষ্ণ মণ্ডল ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট পেয়েছেন।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র ব্যারিস্টার শেখ জাকির হোসেন ৬৬ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে বিএনপি মনোনীত ড. শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ৮৩ হাজার ১০৫ ভোট পেয়েছেন।

বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আব্দুল আলীম ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সোমনাথ দে ৯৮ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।

‎এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে জেলার ৫৪৭ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪