| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৫:২২:১৪:অপরাহ্ন  |  ৭১৬২৫৫ বার পঠিত
আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দেশবাসী তথা লক্ষ্মীপুর বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। তিনি বলেছেন, দেশের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।’ তিনি সবাইকে সাথে নিয়ে উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। সবার পাশে আছি, সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা রেখে কাজ করব। এই বিজয় গণতন্ত্রকামী মানুষের বিজয়। এটা লক্ষ্মীপুর-৩ সদর আসনের জনগণের বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই। 

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে এ্যানি বলেন, ‘যে-সব কাজ হয়নি বিগত দিনে, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪