| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলের তুলারামপুর বিল থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৫:০৭:০১:অপরাহ্ন  |  ৭১০২৮৪ বার পঠিত
নড়াইলের তুলারামপুর বিল থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের বিল থেকে শরিফুল ইসলাম (৪৮) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিলে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি নড়াইল সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতাহাল শেষে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

সাহেব মোল্যা নামে একজন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুল ইসলামকে আসরের নামাজ পড়তে দেখেছেন। এরপর আজ তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন তিনি। শরিফুলের মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডিকার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, শরিফুল ইসলামের গায়ে আঘাতের তেমন কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪