| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৩:০৯:৩৪:অপরাহ্ন  |  ৭৩৫৪৮১ বার পঠিত
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

স্টাফ রিপোর্টার: গতকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ইসির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দুইটা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

পূর্বের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেইবার ভোট পড়েছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।

৩০০ আসনের মধ্যে গতকাল ২৯৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত থাকে।

আর ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি ও তার শরিক দল পেয়েছে ২১৩টি আসন। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪