| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি প্রার্থী মো.লুৎফর রহমানের জয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১১:৪১:১১:পূর্বাহ্ন  |  ৭১২৬৩৩ বার পঠিত
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি প্রার্থী মো.লুৎফর রহমানের জয়

টাঙ্গাইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. লুৎফর রহমান। ভোট গণনা শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীকে বড় ব্যবধানে পরাজিত করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতেই উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. লুৎফর রহমান পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৩ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬১ হাজার ৯০০ ভোট। এতে প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

ভোটগ্রহণের দিন সকাল থেকেই কালিহাতী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে জেলার সার্বিক ফলাফলেও বিএনপি শক্ত অবস্থান ধরে রেখেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪