| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল-৩ আসনে ২১ হাজার ভোটে পরাজিত ব্যারিস্টার ফুয়াদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০৬:৩২:০০:পূর্বাহ্ন  |  ৭৪০০১৬ বার পঠিত
বরিশাল-৩ আসনে ২১ হাজার ভোটে পরাজিত ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল প্রতিনিধি: বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে তিনি এ পরাজয় বরণ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ১২৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারি ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ২০ হাজার ৯৮২।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী জয়নাল আবেদীনের জয় নিশ্চিত হয়েছে। তবে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পরই ফলাফল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

রিপোর্টার্সবাবি/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪