| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনা-১ আসনে ধানের শীষকে হারিয়ে হাতপাখার জয়

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ০২:৩২:৪৫:পূর্বাহ্ন  |  ৭১৮৪১০ বার পঠিত
বরগুনা-১ আসনে ধানের শীষকে হারিয়ে হাতপাখার জয়

বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর–আমতলী–তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি হাতপাখা প্রতীকে মোট ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫।

ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করে। ফল ঘোষণার পর হাতপাখা প্রতীকের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা বিজয় মিছিল ও আনন্দ সমাবেশ করেন।

বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৩৭ হাজার ৯৬০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ২৯৮ জন।

আসনটিতে মোট ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪