| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান বিপুল ব্যবধানে জয়ী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২৩:৫০:০৯:অপরাহ্ন  |  ৭৪১২৬১ বার পঠিত
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান বিপুল ব্যবধানে জয়ী

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের ফজলুর রহমান পেয়েছেন মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। এর মাধ্যমে জয়ী প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭০৪ ভোট।

এই আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রগুলোর সব ফলাফল এজেন্ট ও ভোটকেন্দ্র থেকে সংগৃহীত সিটের মাধ্যমে বেসরকারি হিসেবে জানা গেছে।

জয়ী প্রার্থী ফজলুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এটি এ আসনের জনগণের জয়। আমি তাদের প্রতি সর্বদা দায়বদ্ধ থাকব।

স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভোটগ্রহণ পুরো আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ফলে ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। 

 রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪