| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর-৩ আসনে এগিয়ে নুরুদ্দিন অপু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২১:০৬:৪৫:অপরাহ্ন  |  ৭১৯৪২১ বার পঠিত
শরীয়তপুর-৩ আসনে এগিয়ে নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট–ভেদরগঞ্জ) আসনে ১১৭টি কেন্দ্রের ৮৫টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ৭৫ হাজার ৪২৩ ভোট। অপরদিকে মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৮ হাজার ২১৩ ভোট।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪