| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২১:০২:৫৩:অপরাহ্ন  |  ৭১৯৬২৭ বার পঠিত
রাজশাহীতে ভোট পড়েছে ৭০.৩৩ শতাংশ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। তবে এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ব্যতীত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৪ শতাংশ রাজশাহী-১ আসনে। আর সবচেয়ে কম ভোট পড়েছে ৬১ শতাংশ রাজশাহী-২ আসনে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান স্বাক্ষরিত তথ্যে জানা গেছে- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৭৮০ জন। এই আসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ। রাজশাহী-২ (সদর) আসনে ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এ আসনে ভোট পড়েছে ৬১ শতাংশ। রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৭৭৮ জন। এখানে ভোট পড়েছে ৭৬ শতাংশ।

এছাড়া রাজশাহী- ৪ (বাগমারা) আসনে ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন। এখানে ভোট পড়েছে ৭১ শতাংশ। রাজশাহী- ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ভোটার ৪ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এখানে ভোট পড়েছে ৬৭ শতাংশ। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। এখানে ভোট পড়েছে ৭৩ শতাংশ।

এ বিষয়ে রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৩৩ শতাংশ। এটি পোস্টাল ব্যালটের শতকরা হার ফলাফল ব্যতীত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪