নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ আসনের প্রাথমিক ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলির প্রার্থী হান্নান মাসউদ এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাওয়া ৯টি কেন্দ্রের ফলাফলে তিনি ৬ হাজার ৬৪১ ভোট অর্জন করেছেন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৩ হাজার ৬৮৪ ভোট। নোয়াখালী-৬ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে মাত্র ৯টি কেন্দ্রের ফলাফল প্রাপ্ত হয়েছে। বাকি ৯৫ কেন্দ্রের ভোট গণনা এখনো চলছে।
স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও সূত্র জানাচ্ছেন, হান্নান মাসউদের প্রাথমিক এগিয়ে থাকা ফলাফল বাকি কেন্দ্রের ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে পরিবর্তিত হতে পারে। এছাড়া, প্রতিটি কেন্দ্রের ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/বাবি