স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনের ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ৮ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ৭ হাজার ৮৩১ ভোট। ফলে এই ৮টি কেন্দ্রে সারজিস আলম ১ হাজার ১৬ ভোটে এগিয়ে আছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং ভোটকেন্দ্র ১৫৫টি। অপরদিকে পঞ্চগড়-2 আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন এবং কেন্দ্র সংখ্যা ১৩১টি।
অন্য কেন্দ্রগুলোর ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/বাবি