| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনী-৩ আসনে এগিয়ে আবদুল আউয়াল মিন্টু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২০:২৫:১৩:অপরাহ্ন  |  ৭৪৪৩১৫ বার পঠিত
ফেনী-৩ আসনে এগিয়ে আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ৮ কেন্দ্রের ফলাফল তিনি ৬ হাজার ৬৪৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৮ ভোট।

ফেনী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ২২৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

এই আসনে মোট ১৬১টি ভোট কেন্দ্র ও ৯১৭টি ভোট বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪