| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৭ আসনে দুটি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে এগিয়ে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৯:৫১:১৩:অপরাহ্ন  |  ৭৪১১২৪ বার পঠিত
ঢাকা-১৭ আসনে দুটি কেন্দ্রে প্রাথমিক ফলাফলে এগিয়ে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৭ আসনের প্রাপ্ত দুই কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৭ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি কেবলমাত্র দুই কেন্দ্রের ফলাফল। বাকি কেন্দ্রগুলোর গণনা চলমান রয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আসনের চূড়ান্ত চিত্র সম্পর্কে মন্তব্য করা যাচ্ছে না।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

এদিকে বগুড়ার আটটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলেও তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তা প্রাথমিক হিসেব হিসেবেই বিবেচিত হচ্ছে।

চূড়ান্ত ফলাফলের জন্য সংশ্লিষ্ট আসনের সব কেন্দ্রের গণনা শেষ হওয়া এবং রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪