| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট গ্রহণ শেষে গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় দেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৮:২০:১২:অপরাহ্ন  |  ৭২৩৬৯৯ বার পঠিত
ভোট গ্রহণ শেষে গণনা শুরু, ফলাফলের অপেক্ষায় দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে এখন শুরু হয়েছে ভোট গণনা। সারা দেশের ভোটাররা তাদের মতামত দিয়েছেন এবং এখন ফলাফলের দিকে নজর রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। তবে ভোটকেন্দ্রে এখনও অপেক্ষমান ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে পারছেন।

সারা দেশে মোট ৪২,৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হলেও প্রথম দিকে ভোটার উপস্থিতি কম ছিল; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি নজর কাড়ে। অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ভোটাররা নতুন বাংলাদেশের জন্য তাদের মতামত দিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬,০৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি জালভোট, ৩টি ব্যালট বাক্স ছিনতাই, ১৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেয়ার ঘটনা, এবং ১৩৫টি স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনা ৪টি স্থানে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার ঘটনা ৩৩টি স্থানে ঘটেছে।নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এক লাখেরও বেশি সেনা মোতায়েন রয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪