| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ভোট কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পোলিং অফিসারকে অব্যহতি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৭:১৫:৪৭:অপরাহ্ন  |  ৭২৪৬১৯ বার পঠিত
নড়াইলে ভোট কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে পোলিং অফিসারকে অব্যহতি

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভোট কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে এক পোলিং অফিসারকে অব্যহতিসহ সহকারী প্রিজাইডিং অফিসারকে কারনদর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে নড়াইল-২ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা রাহসিন কবির এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে রির্টানিং কর্মকর্তা রাহসিন কবির জানান, ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নড়াইল সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রে একজন পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যহতি এবং সহকারী প্রিজাইডিং অফিসারকে কারন দর্শনা নোটিস দেওয়া হয়েছে।

এর আগে নড়াইল পৌরসভার দূর্গাপুর এলাকার আরিফুজ্জামান নামে এক তরুন ভোটার অভিযোগ করে জানান, তিনি ভোট দিতে যেয়ে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। তখন তিনি তার ভোটের বিষয়ে জানতে চাইলে পোলিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার অন্য ব্যালটে ভোট দিতে উৎসাহিত করে এবং তিনি ভোট দিলে সেই ভোট ব্যালটবক্সে না ফেলে তাদের কাছে জমা রেখে বলে এটা আমরা পরে জমা করে দিব।

এ বিষয়ে সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদূৎ কুমার গুপ্ত বলেন, যখন ওই ভোটটা দেওয়া হয় তখন ভোটারদের অনেক চাপ ছিল। ওটা ভুলবসত হয়েছে। আমি আমার সব অফিসারদের নির্দেশ দিয়েছি ভোটারের দাদির নাম শুনে নিশ্চিত হতে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪