| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৫:২৫:২৭:অপরাহ্ন  |  ৭৪৫২৯৩ বার পঠিত
বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে নাগরিক দায়িত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তরুণ সমাজের জন্য অনন্য উদাহরণ স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুরের সামিউল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে তিনি সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩২ বছর বয়সী এই যুবক নীলফামারী-৪ আসনের সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত মুহূর্তে, এমনকি ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাই। তাই আগে ভোট, পরে বিয়ে।

স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা তার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল সত্যিই অনন্য এক উদাহরণ। আজ তার মতো যুবককে দেখে আমাদেরও উৎসাহ বাড়লো, যাতে আমরা সকলে দায়িত্বশীলভাবে ভোট দিতে আসি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪