| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহী বিভাগে দুপুর ১২টা পর্যন্ত ৩৪ শতাংশ ভোটগ্রহণ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৫:২২:২০:অপরাহ্ন  |  ৭২৮৯৬৩ বার পঠিত
রাজশাহী বিভাগে দুপুর ১২টা পর্যন্ত ৩৪ শতাংশ ভোটগ্রহণ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুপুর ১২টা পর্যন্ত বিভাগে গড়ে ৩৪ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিডিয়া সেলের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বিভাগে সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলায় ৪০ দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন ভোট পড়েছে নাটোর জেলায়, ২৮ দশমিক ০৫ শতাংশ।

এ ছাড়া রাজশাহী জেলায় ৩২ দশমিক ৮৯ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ দশমিক ০৪ শতাংশ, সিরাজগঞ্জে ৩১ শতাংশ, নওগাঁয় ৩১ দশমিক ৯৩ শতাংশ, বগুড়ায় ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং পাবনায় ৩২ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে।সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এরপর শুরু হবে ভোট গণনা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪