| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৪:৫৮:৩৬:অপরাহ্ন  |  ৭৪৯২২৪ বার পঠিত
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারাদেশে দুপুর ২টা পর্যন্ত ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বয় সেল এ তথ্য নিশ্চিত করেছে।

তাদের তথ্য অনুযায়ী, ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫টি জায়গায়।

এছাড়া তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছয়জন প্রার্থী মারধরের শিকার হয়েছেন। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা শনাক্ত করা হয়েছে এবং ১৮টি স্থানে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

সমন্বয় সেলের তথ্যে আরও বলা হয়েছে, চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার অভিযোগ পাওয়া গেছে ৩৩টি ক্ষেত্রে।

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪