| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একই কক্ষে একই সময় ভোট দিলেন নড়াইল-২ আসনের দুই পার্থী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:২৮:২৫:অপরাহ্ন  |  ৭১৯৮৪৪ বার পঠিত
একই কক্ষে একই সময় ভোট দিলেন নড়াইল-২ আসনের দুই পার্থী

নড়াইল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এক সঙ্গে এসে একই সময় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই আতাউর রহমান বাচ্চু ও মনিরুল ইসলাম এক সাথে ভোট প্রদানের পর সন্তুোষ প্রকাশ করেন।

এদিন সকালে থেকে জেলার ২৫৮টি কেন্দ্রের ১ হাজার ৩২৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের পরও সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে জানান তারা। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নড়াইলের দুইটি আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ১৪২ জন।

নড়াইলের দুইটি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) ও সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) এবং উজ্জ্বল মোল্যা (হরিণ) প্রতীকে লড়ছেন।

এছাড়া নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (কলস) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ১ টা পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/মিতু 



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪