| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকেন্দ্রে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:০৯:৪৯:অপরাহ্ন  |  ৭৪৬৪৭৫ বার পঠিত
ভোটকেন্দ্রে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত বাবু মিয়া স্থানীয় হামেদ আলীর ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল। বাবু মিয়া ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কেন্দ্রজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ভোট দিতে আসা অনেকেই মর্মাহত হন।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, ভোট দিতে এসে এমনভাবে চলে যাবেন, ভাবতেই পারছি না। চোখের সামনে মানুষটা পড়ে গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দায়িত্বরত কর্মকর্তারা জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ ছিল। কিন্তু এ ঘটনায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪