| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:০১:২৭:অপরাহ্ন  |  ৭৫০৬৭১ বার পঠিত
কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের কোনো ভোট কেন্দ্র দখলের খবর তাদের কাছে আসেনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর বারিধারায় ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা চাই এই দিনটি উৎসবমুখরভাবে উদযাপন হোক। আল্লাহ দিলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন হবে।

একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভিডিওটা আমাকে দেখান, আমি খতিয়ে দেখবো। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা সতর্ক থাকবো।

দেশের বিভিন্ন জেলায় ছোটখাটো ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, ছোটখাটো কিছু ঘটনা হয়েছে, তবে আরও শান্তিপূর্ণ হওয়াই আমাদের প্রত্যাশা। নির্বাচনী পরিবেশ যেন সুষ্ঠু থাকে তা নিশ্চিত করতে চাই।

কেন্দ্র দখলের সম্ভাবনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে কোনো কেন্দ্র দখলের খবর আসেনি। সাংবাদিকরা সত্যি সংবাদ প্রকাশ করলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪