| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:৫৪:৫৯:অপরাহ্ন  |  ৭৪৯০৩৭ বার পঠিত
কুষ্টিয়া মিরপুরে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নেওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের বিধান করা হয়েছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

ইউএনও বলেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহিন মালিথা ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে পালানোর চেষ্টা করছিলেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। পরে যুবক তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪