| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:৫২:১৩:অপরাহ্ন  |  ৭৪৬৫২৩ বার পঠিত
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: ধানের শীষের গণজোয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করে এমন্তব্য করেন তিনি। 

এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর সুন্দর পরিবেশ পেয়েছি। এ পরিবেশের মাধ্যমে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, শান্তিপূর্ণ পরিবেশ, পরিস্থিতি অব্যাহত থাকবে। 

এ্যানি আরও বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারি। যার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ দঢ় থাকবো। আগামী দিনে আমাদের উন্নয়নের অব্যাহত ধারা বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকবো। 

এসময় বিএনপির প্রার্থী এ্যানির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারূ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ ৬ জন প্রার্থী রয়েছেন। 

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪