| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১২:২০:৫৫:অপরাহ্ন  |  ৭২২১৫২ বার পঠিত
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় ভোটকেন্দ্রের আশপাশে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক জানান, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় ভোটগ্রহণ কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪