| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫২ বছর বয়সে প্রথম ভোট

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ১১:৪৮:৪৯:পূর্বাহ্ন  |  ৭৩২১৪৩ বার পঠিত
৫২ বছর বয়সে প্রথম ভোট

রিপোর্টার্স২৪ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন হাজার হাজার মানুষ। এর মাঝে একজন বুশরা। কথায় কথায় তিনি জানান, এবারই প্রথম ভোট দিলেন তিনি।

ভোট দিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন বুশরা। আঙুলের কালি দেখিয়ে বললেন,এত বছর যখন ভোট হতো, আমরা ভোটগুলো ঠিক দিতে পারতাম না। আসতে কষ্ট হতো গাড়ি থাকত না, হেঁটে হেঁটে অনেক দূর থেকে আসতে হতো। তাই ভোট দেওয়া হতো না।

বুশরা বলেন,এবার দেখছি এত সুন্দর পরিবেশ। নিজেদের গাড়ি দিয়ে আসছি, ভোট দিয়েছি। এবার ফার্স্ট টাইম আমি ভোট দিলাম। আমি খুবই এনজয় করতেছি। যে পরিবেশ, সবকিছু মিলিয়ে আমার ভালো লাগছে।  

সূএ প্রথম আলো

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪