| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে ভোট গ্রহণ শুরু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৯:৪০:০২:পূর্বাহ্ন  |  ৭২১২৯৪ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে ভোট গ্রহণ শুরু

নাটোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪ টি আসনে শান্তিপূর্ন পরিবেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪টি আসনে ৫৬৬ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটারদের ভোট প্রদান। একটানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এই ভোট প্রদান চলবে।

সকালে শহরের নাটোর সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) ধানের শীষের প্রার্থী  অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার দুলু তার নিজের ভোট প্রদান করেন। অপরদিকে শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ইউনুস আলী ভোট প্রদান করেন। এ সময় সাধারণ ভোটাররাও লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করেন।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আসমা শাহীন জানান, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হবে। আইন শৃংখলা পরিবেশ স্বাভাবিক রাখতে জেলায় ১৪ প্লাটুন বিজিবি সহ ১০ হাজার ১৭১ জন নিরাপত্তা কর্মী ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিয়াশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন নির্বাচনী মাঠে। প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও একজন অস্ত্রধারি পুলিশ সদস্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। এছাড়াও ৫০ টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আরো একজন করে অস্ত্রধারি পুলিশ নিয়োজিত থাকবে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃতে স্ট্রাইকিং ফোর্স টহল দিবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪