| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোরে কেন্দ্রে কেন্দ্রে কর্মী-সমর্থক, সতর্ক নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৭:১৫:০৪:পূর্বাহ্ন  |  ৭২৯৮১২ বার পঠিত
ভোরে কেন্দ্রে কেন্দ্রে কর্মী-সমর্থক, সতর্ক নজরদারিতে আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা ছোট ছোট দলে অবস্থান নিয়েছেন। তারা ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করছেন, কেন্দ্রের আশপাশ পর্যবেক্ষণ করছেন এবং শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।

রামপুরা ও খিলগাঁও অঞ্চলের ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ভোর সাড়ে ৬টার সময় ভোটারদের উপস্থিতি কম হলেও প্রার্থীদের নারী ও পুরুষ সমর্থকরা কেন্দ্রের আশপাশে জড়ো হয়ে শুরু থেকে তৎপর ছিলেন। রামপুরার একটি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থানরত পোলিং এজেন্ট মো. আল আমিন বলেন, ভোর ৬টায় আসতে বলা হয়েছে, তাই আমি এসেছি। ভোটাররা এখনো আসেনি, তবে ৭টার মধ্যে আসার ধারা শুরু হবে।

একই এলাকায় গৃহিণী শারমিন আক্তার বলেন, ভোর থেকেই কেন্দ্রে এসেছি। ভোটাররা ধীরে ধীরে আসছে। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ, তাই অপেক্ষা করতে কোনো অসুবিধা হচ্ছে না। আর খিলগাঁও তালতলা এলাকার ভোটার মো. জিয়াউর রহমান জানান, কেন্দ্রের আশপাশে সমর্থকরা থাকলেও তারা শৃঙ্খলা বজায় রেখেই অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক, তাই ভোটারদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

ভোটকেন্দ্রের চারপাশে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল নজরে এসেছে। তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য প্রতিটি কেন্দ্রে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, ভোটকেন্দ্রের আশেপাশে ছোট ছোট দলে অবস্থানরত প্রার্থীদের কর্মী ও সমর্থকরা কেন্দ্রে প্রবেশকারী ভোটারদের সহায়তা করার পাশাপাশি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক দৃষ্টি রাখছেন। আইনশৃঙ্খলা বাহিনীও নিয়মিত যানজট ও অশান্তি এড়াতে ভোটকেন্দ্রের আশেপাশে রাউন্ড করছেন। এভাবে নির্বাচনী দিনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪