| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে নির্বাচনি দায়িত্ব নেওয়া ৩৩০ জনকে সরালো আনসার বাহিনী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ২০:৫২:৩২:অপরাহ্ন  |  ৭৫১২৬৫ বার পঠিত
অবৈধভাবে নির্বাচনি দায়িত্ব নেওয়া ৩৩০ জনকে সরালো আনসার বাহিনী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল এলাকায় টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত ৩৩০ জনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকা বা ১ হাজার ১০০ টাকা করে উৎকোচের মাধ্যমে প্রশিক্ষণবিহীন এবং ভুয়া সনদধারী ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়িত্বপ্রাপ্ত ১৩ জন ‘প্রশিক্ষণবিহীন’ হওয়ার পরও দায়িত্ব পেয়েছিলেন, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুলশান ও ভাটারা এলাকার দলনেত্রীদের ‘বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা’ পাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আনসার বাহিনী জানিয়েছে, নির্বাচনে দায়িত্ব নেওয়ার জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, বৈধ সনদ ও প্রাতিষ্ঠানিক যোগ্যতাও বাধ্যতামূলক। ভুয়া সনদধারী, অযোগ্য বা প্রভাবিত ব্যক্তির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।

এই মুহূর্তে ভোটের মাঠের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লাখ সদস্য নিয়োজিত রয়েছেন, যার মধ্যে আনসারের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪