| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ২০:০৪:২৪:অপরাহ্ন  |  ৭২৩০৫১ বার পঠিত
ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

ঝিনাইদহ প্রতিনিধি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার দুপুরে জেলার ৬টি উপজেলা পরিষদ চত্বর থেকে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

ব্যালট পেপার, বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সামগ্রী পুলিশি নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। ঝিনাইদহ জেলায় ৪টি আসনে ভোটকেন্দ্র আছে ৫৮৮টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৩৭টি। জেলায় মোট ভোটারের সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। জেলার ৪টি সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করার জন্য জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন সদস্য ও বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪