| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৮:৩৫:২৩:অপরাহ্ন  |  ৭১৮৬০৬ বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে থেকে ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী বাজার থেকে দুটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাজারের পাশেই বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র অবস্থিত। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর জন্য এ কাজ করেছে দুর্বৃত্তরা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকার সাধারণ মানুষের আতঙ্ক হওয়ার কারণ নেই।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪