| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবি অভিযানে ২টি পিস্তল ও ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৭:৪৭:২৭:অপরাহ্ন  |  ৭৫১৭৩৯ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবি অভিযানে ২টি পিস্তল ও ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোল্ট্রিমোড় চর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পোল্ট্রিমোড় চর এলাকায় অভিযান চালায় একদল বিজিবি। তবে এ অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র দৌলতপুর থানায় জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪