| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহনের সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:৩৩:১১:অপরাহ্ন  |  ৭২৩৮৯৭ বার পঠিত
পটুয়াখালীর কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপারসহ ভোটগ্রহনের সরঞ্জাম

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের ৫১৩টি ভোট কেন্দ্রে ২,৫৩৬টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম।

বুধবার সকাল ১০টা থেকে জেলার ৮টি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণের এসব সরঞ্জাম বিতরণ করেন। জেলায় ১৫,০৯,৫৮৭ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৫ জন, পটুয়াখালী-২ আসনে ৪ জন, পটুয়াখালী-৩ আসনে ৪ জন এবং পটুয়াখালী-৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬টি প্লাটুন সেনাবাহিনী, ৭টি প্লাটুন বিজিবি, ৬টি র‌্যাব টিম, বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য, দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪