রাজবাড়ী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীর দুটি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে সদর উপজেলাসহ সকল ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, জেলার দুটি সংসদীয় আসনের মোট ৩৫৪টি ভোটকেন্দ্রের জন্য সিল, প্যাড, কাগজ-কলম, স্বচ্ছ ব্যালট বাক্সসহ সকল প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে রওনা হয়েছেন।
জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন বিজিবি ১২৫ জন, ব্যাটালিয়ন আনসার ৯০ জন, র্যাব ৩০ জন, পুলিশ ১,০৪৩ জন, সেনাবাহিনী ৫৮৯ জন, এপিবিএন ৯০ জন, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪,৬০২ জন আনসার সদস্য।
রিপোর্টার্স২৪/এসএন