| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৪:১৯:৩৪:অপরাহ্ন  |  ৭৫০০৫১ বার পঠিত
লক্ষ্মীপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। এ সময় পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেডও অনুষ্ঠিত হয়েছে। টানা প্রচার-প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুম থেকে নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা সরঞ্জাম বিতরণ করেন। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এদিকে সকালে পুলিশ লাইন্স মাঠে পুলিশের নির্বাচনী প্রস্তুতি প্যারেড অনুষ্ঠিত হয়।

এই সময় ব্রিফিং করেন পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি জানান, চারটি সংসদীয় আসনে ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে অনুপাতে কাজ করা হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে নিরাপত্তায় ভোট দিতে পারবেন, তা নিশ্চিত করতে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা সৃষ্টি না হয়, সেই দিকে কঠোর নজরদারি দেওয়া হবে। সবার আশা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করা।

লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৯ জন। ভোটার রয়েছেন ১৬,৩৭,৯৫৬ জন। ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবিসহ ৯,৮০০ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়া কাজ করছে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ সেনাবাহিনী।

সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সড়ক, মহাসড়কসহ অলিগলিতে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪