| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে দোকানে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় পিছু হটে দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:৪১:৪১:অপরাহ্ন  |  ৭৩৫১০২ বার পঠিত
বাগেরহাটে দোকানে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় পিছু হটে দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে নাশকতার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বাগেরহাট পৌরসভার নাগেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আজিম ভুইয়ার নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল নাগেরবাজারের  সেবা ক্লিনিকের পাশে সেখানে অবস্থান নেয়। অভিযোগে বলা হয়, তাদের উদ্দেশ্য ছিল এলাকায় আতঙ্ক সৃষ্টি করা। এ সময় রবিউল (পেশায় মাছ ব্যবসায়ী, পিতা হেমো) ও রিকশাচালক অহিদসহ আরও ২০/২৫ জন দুর্বৃত্তরা উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা দাবি করেন।

একপর্যায়ে তারা রেলরোড সংলগ্ন কয়েকটি দোকানে আগুন লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের বাধার মুখে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে এ ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪