| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:৩২:৩২:অপরাহ্ন  |  ৭৪৫১০৯ বার পঠিত
বাগেরহাটে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার চুলকাটি নবাবপুর এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মাহিন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আহত ৩ জন  হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে এ ঘটানাটি ঘটেছে। ঘটানাস্থলেই কাদের (২৭), ও লাভলু (৩০) নামের ২ জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কা জনক অবস্থায় ৩ জনকে উদ্বার করে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ সময় মাহিন্দ্রযোগে বাড়ি ফেরার পথে চুলকাটি নবাবপুর এলাকায় পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত, ৩ গুরুতর আহত হন। 

নিহত মাহিন্দ্রোর যাত্রী লাভলু ও রতন, তাদের দু'জনের বাড়িই মোংলা উপজেলায়। এবিষয়ে কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির আহমেদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন ট্রাকটি আটক করা হয়েছে এবং মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। মামলার বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪