| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:০৪:৩২:অপরাহ্ন  |  ৭৪১৩২৯ বার পঠিত
বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত টাকার সুনির্দিষ্ট পরিমাণ গণনা শেষে নিশ্চিত করা যাবে।

ওসি নাজমুল আলম আরও বলেন, আটক ব্যক্তি দাবি করেছেন- উদ্ধারকৃত অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ ও টাকার উৎস সম্পর্কে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।  তার বাবার নাম দবিরুল ইসলাম।


রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪