| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১১:৫৭:০৮:পূর্বাহ্ন  |  ৭৪৯৬০৮ বার পঠিত
বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদরের হাড়িখালি স্লুইসগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাড়িখালি স্লুইসগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিকের বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রাখে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪