| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫ দোকান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৯:৫২:৫৮:পূর্বাহ্ন  |  ৭৫৩২৩২ বার পঠিত
পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫ দোকান

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা খাদ্যপণ্য, আসবাবপত্র, ফ্রিজ, রান্নার সরঞ্জাম ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা ভোরের দিকে মার্কেট থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সহায়তার দাবি জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪