| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৮:০৭:০২:পূর্বাহ্ন  |  ৭৩২২২৪ বার পঠিত
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-২ আসনের মিরপুর পৌরসভার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং চুরির ক্যামেরাগুলি এখনো উদ্ধার করা যায়নি। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) নতুন ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। মিরপুর ও ভেড়ামারা দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন গঠন করে, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নির্বাচনী সরঞ্জাম ও পর্যবেক্ষণ ব্যবস্থা সুরক্ষিত রাখতে তৎপর রয়েছে। ভোটকেন্দ্রে সিসিটিভি চুরির ঘটনাটি নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪