স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থার নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুর সাড়ে ১১ নম্বরে অবস্থিত ১০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। তদন্ত শেষে আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি