| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:২৩:০৯:অপরাহ্ন  |  ৭৪২৭৩২ বার পঠিত
পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর কর্মীকে জরিমানা

পাবনা প্রতিনিধি: পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মোতাবেক মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা বন্ধ থাকার কথা । কিন্তু জামায়াত কর্মী বরাত এই নিষেধ না মেনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ গ্রামে জামায়াত প্রার্থীর ছবি ও মার্কাসহ ভোটার নম্বরের স্লিপ ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪