| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার স্লিপে থাকবে প্রার্থীর নাম ও প্রতীক,অনুমোদন দিলো ইসি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:০২:৫১:অপরাহ্ন  |  ৭৫০৭৯২ বার পঠিত
ভোটার স্লিপে থাকবে প্রার্থীর নাম ও প্রতীক,অনুমোদন দিলো ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটার স্লিপে প্রার্থীদের নাম ও প্রতীক প্রদর্শনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীকের তথ্য থাকত না। তবে এবার ভোটারদের সুবিধার্থে তা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভোটাররা সহজেই কেন্দ্র শনাক্ত করতে পারবেন এবং তাদের নির্বাচিত প্রার্থী ও প্রতীক নিশ্চিত করতে পারবেন।

কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচনী উপকরণ বিতরণ কার্যক্রম আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে। দিনের মধ্যে সব প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতি বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের জন্য বুধবার বেলা ১১টায় আলাদা ব্রিফিং আয়োজন করা হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে তিনি নিশ্চিত করেছেন, প্রাথমিক ফলাফল সরাসরি ভোটকেন্দ্র থেকে জানা যাবে এবং নির্বাচন কমিশন ভবন থেকেও আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এতে ভোটগ্রহণ ও ফল প্রকাশের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ইসি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪