| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ দিন সারা দেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২০:১০:৪৬:অপরাহ্ন  |  ৭২৯৪০০ বার পঠিত
৬ দিন সারা দেশে সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ ছাড়া সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থার পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থার আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজন হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে।

সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র পাওয়ার পর বিশেষ বিবেচনায় ড্রোন উড্ডয়নের অনুমতি দেওয়া হবে বলে জানান বেবিচকের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর ২৪ ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪