স্টাফ রিপোর্টার: ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তার আগের নিষেধাজ্ঞা থেকে সরে এসে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে শুধুমাত্র নিম্নোক্ত ব্যক্তিরা:ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি; যারা ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহার করবেন (২ জন আনসার সদস্য)
ইসি উল্লেখ করেছে, এই প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
রিপোর্টার্স২৪/এসসি